Excel টিপস: Row এর ডাটা Column এ Column এর ডাটা Row তে Exchange করা
আমার এক অফিস কলিগ সেদিন একটা উদ্ভট প্রশ্ন করলেন। সেটা হল Microsoft
Excel এ কিভাবে Row এবং Column এর ডাটা এক্সচেঞ্জ করা যায়? অর্থাৎ কলামের
ডাটা রো তে চলে যাবে আর রো এর ডাটা কলামে। প্রথমে শুনে মনে হয়েছিল
ব্যাপারটা উদ্ভট তবে একটু খোঁজাখুঁজি করেই বুঝলাম আসলেই এটা করা সম্ভব।
চলুন দেখা যাক কিভাবে-
উদাহরণ হিসেবে উপরের ছবির দিকে খেয়াল করুন। আমাদের কে ১নং ছবির মত ডাটাগুলোকে ২নং ছবির মত করতে হবে। নিচের ছবির মত ডাটাগুলো সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে Copy ক্লিক করুন।

এবার অন্য একটি শিটের প্রথম সেলে রাইট মাউস ক্লিক করে Paste Special... ক্লিক করুন। এবার Paste Special বক্সের নিচের দিকে Transpose এ টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন।

দেখুন কাজ হয়ে গেছে। উল্লেখ্য যে, আমি Microsoft Office Excel 2007 এ করেছি। অন্যান্য ভার্শনে ও এই রকমই হবে।