===

Windows এর Login Password Reset করতে হবে?


undefined
কম্পিউটার ব্যবহারকারীগন এখন নিরাপত্তার ব্যাপারে আগের চাইতে অনেক বেশি সচেতন। বেশিরভাগ ইউজারই এখন কম্পিউটারের লগিন পাসওয়ার্ড ব্যবহার করেন। আচ্ছা যদি এমন হয়, একদিন সকালে ঘুম থেকে ওঠে কম্পিউটার চালাতে গিয়ে দেখলেন লগিন পাসওয়ার্ড মিলছে না। হয়ত মাঝরাতে ঘুমঘুম চোখে পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন :)। কি করবেন? আপনার ঝটপট উত্তর হল, পিসিটা ফরম্যাট করে আবার সব কিছু নতুন করে ইনস্টল করা। হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে, তবে সবকিছু করতে আপনার ঘন্টা দুয়েক সময় নষ্ট হয়ে যাবে। চলুন দেখে নিই কিভাবে আপনি ৫মিনিটে এই কাজ সেরে নিতে পারেন।
উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করার মাইক্রোসফটিয় কোন সহজ সমাধান নেই। তবে কিছু থার্ডপার্টি সফটওয়্যার পাওয়া যায় যা ব্যবহার করে আপনি উইন্ডোজ ফরম্যাট না করেই খুব সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই রকম একটি সফটওয়্যার হল Offline NT Password & Registry Editor(ONTP&RE)। এটি Windows 2000/XP/Vista/7, Windows 2003/2008 এর 32bit/64bit ভার্শনের পাসওয়ার্ড রিসেট করতে পারে। Offline NT Password & Registry Editor বুটেবল সিডি এবং বুটেবল ইউএসবি তৈরী করতে পারে। কিভাবে বুটেবল সিডি এবং বুটেবল ইউএসবি তৈরী করবেন তা নিচে ধাপে ধাপে বর্ননা করা হল:

Offline NT Password & Registry Editor বুটেবল সিডি তৈরী:
১. এই লিংক থেকে জিপ করা ISO ইমেজটি ডাউনলোড করুন।
২. আনজিপ করে Nero অথবা অন্য কোন সিডি বার্নিং সফটওয়্যার ব্যবহার করে সিডিতে বার্ন করুন। থেয়াল রাখবেন, এটি সাধারন ডাটা সিডি হিসেবে বার্ন করবেন না। ইমেজ বার্ন করার জন্য আলাদা অপশন আছে। আর রাইটিং স্পীড 8X এ করাই ভাল। Nero ব্যবহার করে কিভাবে ইমেজ সিডি বার্ন করতে হয় তা এই লেখার মন্তব্যগুলো পড়লেই বুঝে যাবেন।

Offline NT Password & Registry Editor বুটেবল ইউএসবি তৈরী:
১. এই লিংক থেকে জিপ করা ফাইলটি ডাউনলোড করুন।
২. আনজিপ করে সব ফাইল একটা পেনড্রাইভে কপি করুন। খেয়াল রাখবেন, ফাইলগুলো সরাসরি পেন ড্রাইভের রুটে কপি করতে হবে। পেন ড্রাইভের ভেতর কোন ফোল্ডার তৈরী করে তার ভেতর করলে কাজ হবে না।
৩. পেন ড্রাইভটি কোন ড্রাইভ লেটার হিসেবে মাই কম্পিউটারের ভেতর দেখাচ্ছে তা মনে রাখুন।
৪. Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
৫. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন। কমান্ডে X এর পরিবর্তে পেন ড্রাইভটি কোন ড্রাইভ লেটার হিসেবে মাই কম্পিউটারের ভেতর দেখাচ্ছে তা লিখতে হবে। তবে ভুলে ও C লিখবেন না।
X:syslinux.exe -ma X:
৬. পেন ড্রাইভের ভেতরে ldlinux.sys নামে একটা ফাইল দেখতে পাবেন। আপনার বুটেবল ইউএসবি প্রস্তুত।

Offline NT Password & Registry Editor বুটেবল সিডি/ইউএসবি ব্যবহার করে উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
১. সিডি/ইউএসবি থেকে বুট করার পর কিছু সিস্টেমের কাজ হওয়ার পর কমান্ড প্রম্পটে boot: লেখা দেখতে পাবেন। এন্টার দিন।
undefined
২. আবার কিছু সয়ংক্রিয় কাজ হবে। এরপর আপনার পিসির ড্রাইভের তালিকা দেখাবে যে ড্রাইভটিতে উইন্ডোজ ইনস্টল করা আছে তার নাম্বার(তালিকায় নাম্বার সহ দেখা যাবে) লিখে এন্টার দিন। উদাহরণ হিসেবে নিচের ছবিতে খেয়াল করুন। ছবির ক্ষেত্রে 2 লিখে এন্টার দিতে হবে।
undefined
৩. উইন্ডোজের রেজিস্ট্র পাথ জিজ্ঞেস করবে। সাধারনত এটি Windows/System32/config হয়। তাই শুধু এন্টার দিলেই হবে।
undefined
৪. রেজিষ্ট্রির কোন অংশটি লোড করবে তা জিজ্ঞেস করবে। সাধারনত এটি Password reset [sam system security] হয়। তাই শুধু এন্টার দিলেই হবে।
undefined
৫. সাধারনত এখানে ও Edit user data and passwords হবে। তাই শুধু এন্টার দিলেই হবে।
undefined
৬. কোন ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন তার ইউজারনেম লিখে এন্টার দিতে হবে। ইউজার যদি Administrator হয় তাহলে শুধু এন্টার দিলেই হবে।
undefined
৭. এখন পাসওয়ার্ড মুছে দিতে হবে। তাই 1 লিখে এন্টার দিন।
undefined
৮. Password cleared! মেসেজ দেখতে পাবেন। ! লিখে এন্টার দিন।
undefined
৯. এই ধাপে q লিখে এন্টার দিন।
undefined
১০. এই ধাপে y লিখে এন্টার দিন। EDIT COMPLETE মেসেজ দেখতে পাবেন।
undefined
১১. এই ধাপে শুধু এন্টার দিন। এর পর কম্পিটার রিস্টার্ট হবে এবং কোন পাসওয়ার্ড ছাড়াই লগিন করতে পারবেন।
undefined
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url